আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক : আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের আবারো হাফিজার রহমান সভাপতি ও খন্দকার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটির অপর নেতৃবর্গরা হলেন, সিনিয়র সহসভাপতি বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, কার্যকরি সদস্য আনোয়ার হোসাইন।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মক্রিমে এই নয়া কমিটি গঠন ও ঘোষনা করা হয়। আদমদীঘি প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, মোমিন খান, আবু হাসান, হেদায়েতুল ইসলাম প্রমুখ। সভায় আগামী এক বছরের জন্য এই নতুন কর্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like