সিরাজগঞ্জ তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী রবিন হোসেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীসহ-সভাপতি মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য নতুন প্রযুক্তির কার্যকর ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like