

গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব মাদকসেবীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

এরআগে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের জনৈক আঃ মতিনের ছেলে গাজী মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনকালে এদেরকে আটক করা হয়।
দণ্ডিতরা হলেন- খামার পাঁচগাছি গ্রামের গাজী মিয়া (৩৪), শামছুজ্জামান সরকার (৩৫), এনামুল হক (২৭), রবিউল ইসলাম (৩৭) ও একই ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আবু সুফিয়ান (৩৭)।
সহকারি কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














