

সজীব খান :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন চান যুবদল নেতা ইমরান খান ইমু, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা ইমরান খান ইমু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শকে বুকে লালন করে দীর্ঘ দুই যুগেরেও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।

বিগত আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছেন, হামলা মামলা শিকার হয়েছেন, কারাবরণ করেছেন। এখনো কয়েকটি মামলা চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন, একজন যুব নেতা হিসাবে,সাহসী পদক্ষেপ নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে, মৈশাদীতে নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন।
শুক্রবার (২ অক্টোবর) তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এবং একই দিনে, ফরম পূরন করে,ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, জেলা কৃষক দলের সভাপতি এনায়েতুল্লাহ খোকনসহ বিএনপির নেতৃবৃন্দের কাছে জমা দেন।
ইমরান খান ইমু, বর্তমানে মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইমরান খান ইমু তার প্রতিক্রিয়ায় বলেন, দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে, বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিজয়ী করতে, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কাজ করেছি, এবার মৈশাদী ইউনিয়নের মানুষের পাশে থেকে,মৈশাদীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। বিগত দিনের আমার দলীয় কর্মকাণ্ড দেখে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দল থেকে তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.














