কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি

​কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ ও প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার প্রতিরোধ ও চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।

​কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী এমন অভিযান ও নজরদারি বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশিত:  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy