জনকল্যাণে কাজ করে দলীয় মূল্যায়নের প্রত্যাশায় কাজী আলী আশরাফ রিপন

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকতে চান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে তিনি নিজেকে জনসেবায় নিয়োজিত রাখতে আগ্রহী।

দলের দুর্দিনের একজন সাহসী কান্ডারি ও শত শত নেতাকর্মী গড়ে তোলার কারিগর হিসেবে পরিচিত কাজী আলী আশরাফ রিপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

কাজী আলী আশরাফ রিপন বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের সেবা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যেতে চাই।”

তিনি আরও প্রত্যাশা করেন, তাঁর বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততা বিচার-বিশ্লেষণ করে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।

স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান কাজী আলী আশরাফ রিপন। তাঁর আশা, দলের শীর্ষ নেতৃত্ব তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনসেবা করার সুযোগ করে দেবেন।

প্রকাশিত: শুক্র বার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like