

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার শাহাতলী বাজার পরিচালনা কমিটির উদ্যোগে মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় বাজারে সভায় বাজারের সার্বিক পরিবেশ, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কমিটি গঠন করা হয়।

বাজার ব্যবসায়ী খায়রুল বাশারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শাহাতলী বাজার পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন বাবুল শেখ, সাধারণ সম্পাদক কমান্ডার আবুল কালাম চিশতী।
এ সময় বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী আমির গাজী, হেলাল মাল, কবির চৌধুরী, বশির আহমেদ, নুরু গাজী, আক্তার খান, ফিরোজ খান, আনোয়ার হোসেন ও রশিদ মিজিসহ অন্যান্য ব্যবসায়ী।
সভায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ব্যবসায়ীসহ স্থানীয় সচেতন মহলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ খ্রি.














