হরিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

মাফিকুল ইসলাম, পার্বতীপুর  প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের পক্ষে আলহাজ্ব মমিনুল হকের নেতৃত্বে একটি দল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করা হয়।

পরিদর্শনকালে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like