শাহমাহমুদপুরে এপেক্সের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে এপেক্সের উদ্যােগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টায় ইউনিয়নের মাজার-সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সম্মিলিত স্বপ্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী,উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম বাকের খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজ সেবক শাহাদাত গাজী।

সম্মিলিত স্বপ্ন সংগঠনের সভাপতি মো. খন্দকার শাহাদাতের সভাপতিত্বে এবং সানি হাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খন্দকার এনামুল হক বাদল। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারফ কারী, নজরুল ইসলাম বাবলু, বিএনপি নেতা বিল্লাল মাল, এনামুল গাজী, সমাজসেবক রুবেল গাজী এবং সম্মিলিত স্বপ্ন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল গাজী সুমন, সংগঠনের সদস্য জাফর মিজি ও রুবেল বেপারী, মমিন মিজি, খন্দকার রবিউল হক তিতু, সুমন খান ও জহিরুল ইসলাম রেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন রিন্তু খন্দকার ও হাবিব সর্দার। ফাইনাল খেলায় ভড়ঙ্গারচর জুনিয়র স্পোর্টিং ক্লাব ও ভড়ঙ্গারচর সিনিয়র স্পোর্টিং ক্লাব অংশ নেয়।
আয়োজকেরা মনে করেন, মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like