

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল খেলা। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির,উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম,উপজেলা প্রাণি সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস,শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ পিয়ার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
এছাড়া দিবসটি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, নওয়াবেঁকী মহাবিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার কর্মসূচি পালন করে।
প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.














