ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতিদিবস পালন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

ফরিদগঞ্জের লাউতলী ডা: রশীদ আহমেদ হাইস্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ মানিক।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ও ইত্তেফাক প্রতিনিধি মোঃ: মহিউদ্দিন,সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, প্রভাষক আপছানা আপরোজ, গভর্নিং বডি সদস্য মোস্তফা কামাল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহাবুবর রহমান প্রমুখ।পরে শাহ্ আলম মডেল নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক বদিউজ্জামানের সভাপতিত্বে ও সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ রুহুল্লা মানিক, অধ্যক্ষ আব্দুল মান্নান খান, ,আব্দুর রহিম, ইউপি সদস্য মাসুদ,ফারুক আহমেদ,টিপু সুলতান ,ডা:গোপাল অধিকারী, বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন , রাজনৈতিক নেতা আব্বাছ উদ্দিন গাজী মোঃ মশিউর রহমান মনা মাষ্টার, মোঃ মিজানুর রহমান কালু, মোস্তফা চৌধুরী, মোহাম্মদ হোসেন , আনোয়ারুল কুদ্দুস প্রমুখ।

প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy