শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে ফিতা কেটে এটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ৩ টায় উপজেলাস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাব।

প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের মনোমুগ্ধকর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সফলতা কামনা করে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে ভালো লাগছে। দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এ আয়োজন প্রশংসনীয়। আমি আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চেষ্টা করবো।

মাসব্যাপী ক্রিড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দাবা খেলার মধ্যদিয়ে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সাংবাদিক আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহিউদ্দিন, জসিম উদ্দিন ও আবু হানিফ। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

প্রকাশিত: রোববার, ২২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy