

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দিনব্যাপী নানা কর্মসূচিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির (শিহাব), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাদেকুর রহমান, সমাজসেবা অফিসার এহসানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, ডেইরি ফার্মার্স মঅ্যাসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৌরভ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মদ। এছাড়াও বিভিন্ন স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং দেশের রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ খ্রি.














