

জামালপুর প্রতিনিধি, জাকিরুল ইসলাম বাবু:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও জনসাধারণের সার্বিক নিরাপত্তার দাবিতে জামালপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জিয়া সাইবার ফোর্স জেডসিএফ ও জাতীয়তাবাদী আইনজীবী ছাত্রফোরাম জামালপুর জেলা শাখার আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক শুভ পাঠান।
সঞ্চালনা করেন জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন হৃদয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল নেতা গেন্দা শেখ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালহা, সদর উপজেলা পূর্ব শাখা জেডসিএফের সভাপতি সানোয়ার হোসেন ছানু, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, জেডসিএফ জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুটন মিয়া, তারেক রহমান যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক দল শহর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলার সদস্য শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জেলা তারেক রহমান যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, তুষার মিয়া, জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, শ্রাবণ ইসলাম, জেডসিএফ নেতা জাহিদ, সিয়াম, সাজু, সঞ্জয়, শ্রমিক দল নেতা আলম, জেলা জিয়া সাইবার ফোর্স সদস্য জাকিরুল ইসলাম বাবু, শ্রমিক নেতা মাসুদ রানা পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।
আয়োজনে ছিল জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.














