পঞ্চগড়ে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করে হয়। বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সরজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তবে কুয়াশা ছিলনা এদিন।এতে সূর্যের দেখা মিলে সকাল সকাল।

স্থানীয়রা জানান, দেশের সীমান্ত জেলা পঞ্চগড়ে দিন দিন হ্রাস পাচ্ছে তাপমাত্রার পারদ। উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতও বাড়ছে।

ব‍্যারিষ্টার বাজার এলাকার আজগর আলী জানান, গত কয়েকদিন আগে ঘন কুয়াশা থাকলেও শীত কম ছিল। তবে আজকে শীতের পরিমান অনেকটা বেড়ে গেছে।

প্রকাশিত:  রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy