

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জননেতা সালমান ফললুর রহমান এর নির্দেশে দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
৩০ জুলাই রোজ বৃহস্পতিবার বিকেলে এই সব শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শুকনো খাবারের মাঝে ছিল চিড়া, মুড়ি, গুড, খাবার স্যালাইন, টোষ্ট বিস্কুট, ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন ছাএলীগের নেতাকর্মীরা।








