
মো. শিপন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে নারায়ণগঞ্জসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। জীবিকার তাগিদে কিছু সংখ্যক রিক্সা, অট্রোরিক্সা, সিএনজি চালক রাস্তায় যানবাহন নিয়ে বেড়িয়ে পড়েছে।
বিনাপ্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হওযার জন্যও প্রশাসনের কাছ থেকে নির্দেশ দেয়া হয়েছে। তারপরও কিছু সংখ্যক লোক ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করতে দেখা যায় । করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নগরীর চাষাঢ়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের সমাগম রুখতে কাজ করছে পুলিশ।
সকালে নারায়ণগঞ্জের ব্যস্ত নগরীর চাষাঢ়া চত্বর ওতার আশপাশ বঙ্গবন্ধু সড়কের রাস্তায় চলাচলত রিক্সা, অট্রোরিকসা, সিএনজি চালকদের রাস্তায় গাড়ি নিয়ে বের না হওয়ার জন্য সতর্কতামূলক প্রচারণা মাইকিং করেন পুলিশ।
এ সময়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে অহেতু বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেন।পাশাপাশি সকল মসজিদে ও সচেতনতা সৃষ্টিতে ঘর থেকে বিনা প্রয়োজনে না বের হবার অাহবান ও যুকিপূন ৭ দিনের নিজ বাসায় অবস্থানের আহ্বান সকল জনগনকে।








