
কচুয়া প্রতিনিধি :
বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণের ফলে কচুয়া পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর যাদের কাছে ভোটে বিজয়ী হয়েছেন দেশের এ ক্রান্তিকালে নিজ ওয়ার্ডের গৃহবন্দি মানুষের কথা চিন্তা করে তাদের জন্য বাড়ি বাড়ি ঘরের দরজায় খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন।

এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখে প্রশংসায় ভাসছে কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর।
মঙ্গলবার (৩১ মার্চ) কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মাসিমপুর, ধামালুয়া গ্রামে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মটরসাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও গৃহবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন।
এসময় পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম মহিন, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মো: জামাল হোসেনসহ অন্যান্যার উপস্থিত ছিলেন।
কচুয়া পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর বলেন, দেশের এই ক্রান্তিকালে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার ওয়ার্ডের অসহায় লোকদের পরিবারের জন্য আমার সাধ্যমত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রয়োজনে পরবর্তীতে আমার সাধ্যমত যা পারি কচুয়া পৌরবাসীর জন্য করে যাব। কচুয়ায় কোন পরিবার না খেয়ে থাকবে না। ইনশাআল্লাহ। আপনারাও সরকারের গৃহীত সকল কর্মসূচির পাশাপাশি আপনাদের সাধ্যমত আপনার আশে পাশের লোকদের সহযোগীতা করুন।








