বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীতে চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পুস্পমাল্য অর্পন

স্টাফ রিপোর্টার :
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির জনক এর প্রতিকৃতিতে চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।

শনিবার চাঁদপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী মজুমদার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু’র নেতৃত্বে এ পুস্পমাল্য অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট গণেশ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মিলি আক্তার প্রমুখ।

You might like