চাঁদপুর জেলা কারাগারে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও মহান জাতীয় শোক দিবস পালন করেছেন চাঁদপুর জেলা কারাগার।

১৫ আগস্ট (রবিবার) সকালে কারারক্ষীদের সাথে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর, জেলার এনায়েত উল্লাহ, ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের শিকার বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

You might like