কুমিল্লার পুরোনো গোমতীতে মিললো যুবকের মরদেহ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২৯ আগস্ট ২০২১
কুমিল্লা নগরী সংলগ্ন চাঁনপুর এলাকার পুরোনো গোমতী নদী থেকে মোঃ অপু হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপু নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছে, অপু মাদকাসক্ত ছিলো।

রোববার (২৯ আগস্ট) সকালে পুরোনো গোমতী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, অপুর দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার পকেট থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

You might like