

টি.আর দিদার, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সাথে মতবিনিময় করেছেন চান্দিনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ এর নিজ বাড়ি উপজেলার মহিচাইল ইউনিয়নের জোরপুকুরিয়া গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলে তিনি গ্রামের বাড়ি পৌঁছার পর কর্মরত সাংবাদিকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

মতবিনিময়ে সাংবাদিকদের উদ্দেশ্যে পিআইবির নানা কর্মসূচির কথা তুলে ধরে জাফর ওয়াজেদ বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে এ পেশার মান বাড়াতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও স্বচ্ছ সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, বাংলাদেশের খবর প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, কালের কন্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ, দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, যায়যায়দিন প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আব্দুল বাতেন, মানবজমিন প্রতিনিধি তুহিন ভূইয়া, আজকের পত্রিকার প্রতিনিধি শরীফুল ইসলাম, আনন্দটিভি প্রতিনিধি মিজানুর রহমান, সফিকুল বাসার প্রমুখ।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা







