ফরিদগঞ্জে নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
ফরিদগঞ্জে বসতঘরের সামনে টয়লেট নির্মাণ করে নিরীহ পরিবারকে হয়রানি করার পাঁয়তারা। এঘটনায় থানায় অভিযোগ দিয়ে বিচার প্রার্থনা করছে ভুক্তভোগী পরিবারটি। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে এমন সংবাদ প্রতিপক্ষ জেনে যাওয়ারপর হয়রানির মাত্রা আরো বেড়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারটি।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা যায়, উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুবিদপুর গ্রামের চৌধুরী বাড়ী হারুনুর রশিদের বসতঘরের একই বারে দরজার সামনে একই বাড়ীর বদরুল গং জোরপূর্বক পেশিশক্তির বলে টয়লেটের চাক্কি বসিয়েছে।

এতে করে ওই টয়লেট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষনের মারাত্বক ঝুঁকিতে রয়েছে। টয়লেট থেকে ছড়ানো দুগন্ধে ভুক্তভোগী হারুনের স্ত্রী ও স্কুলে পড়–য়া কমলমতি শিশু শিক্ষার্থীর পড়ালেখার চরম বিঘœনতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ওই এলাকার সমাজের মানুষের সাথে বসবাস কারি হারুনুর রশিদ বদরুল গংদেরকে চাক্কি গুলো এখান থেকে সড়িয়ে নিয়ে অন্যস্থানে বসানোর কথা বল্লে অভিযুক্তরা ভুক্তভোগীদের উপর ক্ষিপ্ত হয়ে সংঘাতের সৃষ্টি করে আসছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী রাষ্ট্রীয় নাগরিক হিসেবে প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করে গত ২৪ সেপ্টেম্বর ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

এবিষয়ে অভিযুক্ত বদরুল গংদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে ভুক্তভোগী হারুন মিয়া জানান, আমি চাই প্রশাসন আমার বিষয়টি তদন্ত করে উচিত বিচার করবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like