মন্দিরে হামলা-ভাঙচুর : হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক :

চাঁদপুরে কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজারে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৩ অক্টোবর সন্ধ্যার পর হাজীগঞ্জ ও রামপুরে  বিক্ষুব্দ জনতার বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সময়ে

হাজীগঞ্জ ও রামপুরে কয়েকটি মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় পুলিশ-জনতাসহ ৩৫-৪০ জন আহত ও ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়েছে।

এ ঘটনার পর পর স্থানীয় প্রশাসন যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর লক্ষ্যে হাজিগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।

পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের পক্ষ থেকে গুজব পরিহার করে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। কুমিল্লার ঘটনায় প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

 

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like