

গাজী মোঃ মহসিন:
আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টার মনোনয়নপত্র দাখিল করেন।
গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা নির্বাচন কার্যালয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে নেতাকর্মী-শুভাকাঙ্ক্ষী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদেরকে সাথে নিয়ে মনোনায়ন পত্র দাখিল করেন জনগনের টাকায় নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ইউনিয়নের মাটি ও মানুষের নেতা খুবই জনপ্রিয় ব্যাক্তিত্ব মোঃ দেলোয়ার হোসেন মাস্টার।

মনোনায়নপত্র দাখির শেষে সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টারের সাথে আলাপ কালে তিনি জানান বিগত ২০১১ সালে আওয়ামীলীগ সমর্থিত মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারীকে সাড়ে ৩ হাজারের বেশি ভোট ব্যবধানে পরাজিত করে ইউপি চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়ে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সঠিক ভাবে ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ প্রত্যকের বাড়িতে বাড়িতে খোজঁ খবর নিয়ে মাসিক ভিজিডির চাল তা সঠিক ভাবে বল্টন করেন।
২০১৬ সালে তিনি আবারো নির্বাচনে প্রার্থী হিসেবে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানুষের গণতন্ত্রের অধিকার হরন করে অবৈধ ভাবে জোড়পূর্বক ব্যালট বাক্সে ভোট ডাকাতি করলে তিনি সকাল সাড়ে ১০টায় নির্বাচন বর্জন করি।
এসময় মনোনায়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষকসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়







