কুমিল্লার ঘটনায় ৮ মামলায় আসামি ৬৬১

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার নানুয়া দীঘিরপাড়ে পূজামণ্ডব ভাঙচুরের ঘটনায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে এজাহারনামীয় ৯১ জন ও অজ্ঞাতপরিচয় ৬৬১ জনকে আসামি করা হয়েছে।

এখন পর্যন্ত এসব মামলায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি মামলায় র ্যাব বাদী হয়েছে। পুলিশ বাদী হয়েছে ছয়টি মামলায় এবং দাউদকান্দি থানায় করা মামলার বাদী গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মো. মনির আহমেদ। তিনি জানান, কোতোয়ালি থানায় কোরআন অবমাননায় একটি, আইসিটি ২টি, ভাঙচুরের ২টি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৫ মামলায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়। এই থানায় ৬১ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে সদর দক্ষিণ থানায় দুই মামলায় ১৫ জন করে ৩০ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাত আছেন ৮০ জন। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দাউদকান্দি থানায় ভাঙচুরের মামলায় ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ডিআইও-১ মনির আহমেদ আরও বলেন, মামলা গ্রেফতার আসামিদের নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like