

নিউজ ডেস্ক : বান্দরবানের লামায় সহিংসতার ঘটনায় ৬৯৬ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে লামা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে এবং ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

এর আগে রোববার (১৭ অক্টোবর) একই ঘটনায় লামা থানার উপ পরিদর্শক এসআই আশরাফ হোসেন বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২শ’ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।
এদিকে দুটি মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এরা হলেন- মো. কাউছার (৩৫) মো. খালেক (৪০) আল আমিন (১৯) ও মো. নিজাম (২৭)।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, লামার হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়







