চট্টগ্রামে মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কমিটির সাধারণ সভা ও সদস্যদের কমিটি সনদ ও আইডি কার্ড হস্তান্তর অনুষ্ঠান ১৬ অক্টোবর শনিবার বিকাল ৫টায় সিআরবি তাসপিয়া গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি, ৩৬ নং ওয়ার্ড থেকে বিগত চার বার নির্বাচিত সফল কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ এর সার্বিক পরিচালনায় এতে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাসেম, সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, সহ-সভাপতি লায়ন খন্দকার কছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন, সহ সাধারন সম্পাদক মোঃ সেলিম উদ্দিন,সৈয়দা সাহানা আরা বেগম,সাংগঠনিক সম্পাদক আবু শাহাদাৎ চৌধুরী শিপন ও আমির হোসেন সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়া চৌধুরী,দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর জামাল চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক রফিউল কবির লিটু ও সম্পাদক মন্ডলীর মোঃ একরাম উল্ল্যা, মাছুমা কামাল আখিঁ,ডাঃ মীর হোসেন মাসুম,মিজানুর রহমান,মোঃ কামরুল ইসলাম মোঃ ফখর উদ্দিন, মোঃ আবদুল কাদের, মোঃ ইলিয়াস,আনিসুল ইসলাম, সেলিম আবদুল্লাহ, স্বাধীন বর্মন,ঝর্ণা আক্তার,রোকেয়া বেগম মুন্নী, কমলা আক্তার, লাভলী আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে কমিটির নব- নির্বাচিত সদস্যদের হাতে কমিটি সনদ ও আইডি কার্ড হস্তান্তর করা হয় এবং বাইপাস সার্জারির পর দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে সুস্থতা লাভ করায় আল্লাহর দরবারে শুকরীয়া আদায় করে কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন সদস্যবৃন্দ।

সভায় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন ও বিভিন্ন মানবিক কর্মসূচি পালন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like