কুমিল্লায় তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িতে এক তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যার এ ঘটনায় গতকাল রবিবার সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলো কোটবাড়ি পলিটেকনিকের ছাত্র মেহেদী হাসান নিরব, কোটবাড়ির গন্ধমতি গ্রামের তাজুল ইসলামের ছেলে হৃদয় হোসেন, একই গ্রামের সাবাস মিয়ার ছেলে ফয়সাল হোসেন ও সালমানপুরের কামাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোটবাড়িতে একটি বাড়িতে ভাড়া থাকেন ওই তরুণী। শনিবার সন্ধ্যায় একদল তরুণ তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দুপুর থেকে বিকেল পর্যন্ত গন্ধমতি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাদের আদালতে হাজির করা হবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like