

গাজী মো. মহসিন :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চলতি বছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছে।

বাজেট অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শরীফ হোসেন পাটওয়ারী।
সোমবার ২৩ মে সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ১কোটি ২৯ লক্ষ ৪৪ হাজার ১৯৪ টাকার বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
বাজেট অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মোঃ শরীফ হোসেন পাটওয়ারী বলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবীদার। কারন তারা উক্তভাবে বাজেটের সারমর্ম উম্মুক্তভাবে জনসম্মুখ্যে উপস্থাপন করেছে। যাতে উপস্থিত নেতৃবৃন্দ বাজেট নিয়ে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছেন। আমি আশাবাদী উক্ত বাজেটের যথাযথ বাস্তবায়ন করবেন আপনারা। আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারন বর্তমান সরকারের অধীনে দেশ এখন অভূতপূর্ব উন্নয়নের কাতারে রয়েছে। জনগণ বিভিন্ন ভাতার পাশাপাশি পদ্মাসেতু, মেট্টোরেলসহ বিভিন্ন অকল্পনীয় সেবা ভোগ করছে। আপনারা ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করবেন যাতে জনগণ যথাযথভাবে পরিষদের সেবা ভোগ করতে পারে।
এছাড়া উক্ত বাজেটে সর্বোমোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৯১ হাজার ৯শত ৬৪ টাকা। অর্থাৎ উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫২ হাজার ২৩০ টাকা।
বাজেট অধিবেশন অনুষ্ঠানে ইউপি সচিব মুহাম্মদ কুদ্দুস আখন্দ রোকনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, ইউনিয়ন যু্বলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন আল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম।
বাজেট অধিবেশনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজির হোসেন মিজি, কবির হোসেন রনি, শাহাদাত হোসেন, সোহেল পাটওয়ারী সোহাগ, মোঃ হাবিবুর রহমান হাজী, মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারী, ইউপি সদস্য বিল্লাল হোসেন, জিয়া তফদার, ইব্রাহীম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাকী বেগম, মুক্ত বেগম, ইউনিয়ন যুবলীগের সি. যুগ্ম আহবায়ক আরিফুর রহমান তুষার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিছ আক্তারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন।
উক্ত বাজেটে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব হিসাব প্রাপ্তি থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪,৩১,৩৩০টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৩,৮৯,১০০টাকা। রাজস্ব উদ্বৃত্ত রয়েছে ৪২,২৩০টাকা।
এছাড়া উন্নয়ন হিসাব থেকে উন্নয়ন অনুদান ধরা হয়েছে ১০৫০২৮৬৪টাকা। মোট প্রাপ্ত সম্পদ ১,০৫,৪৫,০৯৪টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১,০৫,০২,৮৬৪টাকা। অর্থাৎ সর্বো মোট আয় খাত হচ্ছে ১,২৯,৪৪,১৯৪টাকা এবং ব্যয় খাত হচ্ছে ১,২৮,৯১,৯৬৪ টাকা। সর্বো মোট উদ্বৃত্ত রয়েছে ৫২,২৩০টাকা। যা গত বছরের চেয়ে কম।







