আশিকাটি ইউনিয়ন পরিষদের২০২২অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠান

গাজী মোঃ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চলতি বছর অর্থাৎ ২০২২-২০২৩অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।

গতকাল ৩১মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্মানীত অতিথিবৃন্দের উপস্থিতিতে ১কোটি ৭লক্ষ টাকার টাকার বাজেট ঘোষনা করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। এছাড়া উক্ত বাজেটে সর্বোমোট ব্যয়ও ধরা হয়েছে ১কোটি ৭লক্ষ টাকা। অর্থাৎ উক্ত বাজেটে উদ্বৃত্ত দেখানে হয়নি।

ইউপি সচিব মোঃ আবু বকর সিদ্দিক(মানিক) উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মাল, ইউপি সদস্য মহসিন মৃর্ধা, মোঃ সোহাগ খান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সেলিম মাল, যুগ্ম আহবায়ক মামুন মাল, সদস্য শামীম পাটওয়ারী, ফারুক খান, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম প্রধানীয়া। শুরুতেই কোরআন থোকে তেলোয়াত করেন আব্দুল কাদের।

You might like