আওয়ামীলীগের কাজই হলো দূঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো

কবির হোসেন মিজি :

বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান উপ- কমিটির আয়োজনে ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে গরীব ও অসহায়দের মাঝে অর্থ বিতরণ ( চেক হস্তান্তর ) করা হয়েছে। ৩১ মে মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সূজিত রায় নন্দী বলেন,সেদিন যদি শেখ হাসিনা না আসতো তাহলে আজকে আওয়ামীলীগ এই জায়গায় আসতোনা।সেদিন তিনি দেশে এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন।

তিনি বলেন,শেখ হাসিনা ফিরে এসেছেন বলে সন্ত্রাস জঙ্গীবাদ সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণে রয়েছে, বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আছে বলে এত মেঘা প্রকল্প হয়েছে দেশে, পদ্মা সেতু হয়েছে। সামনে পদ্মা সেতুর উদ্বোধন হবে। দলের জন্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। এ দেশ এগিয়ে যাবে। বাংলাদেশে দ্রুতগতিতে এগিয়ে যাবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।আওয়ামীলীগের কাজই হলো দূঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন,যারা বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার তাদের বলতে চাই আওয়ামীলীগ বানের জলে ভেসে আসা কোন দল নয়। আওয়ামীলীগ নদীর স্রোতের মতো আপন গতিতে চলে।মনে রাখবেন আওয়ামীলীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আওয়ামীলীগের চুল পরিমান ক্ষতি কেউ করতে পারবেনা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অ্যাড. কাজী হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী ।

ত্রান ও সমাজকল্যাণ উপ- কমিটির সমন্বয়ক আখলাকুর রহমান মাইনুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মিঠু,সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, আব্দুল বারেক মাতাব্বর, আতিকুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এদিন ৪৪ জন দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৪ জনের মাঝে প্রায় ৭ লক্ষ টাকার চেক দেওয়া হয়।

You might like