প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীগের বিক্ষোভ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী :

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৪ মে শনিবার বিকাল ৪ টায়, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী’র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, এডভোকেট জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল প্রমুখ।

You might like