হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি ঘর ভস্মিভূত

হাজীগঞ্জ প্রতিনিধি :
হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ টি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার রাত ২টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুড়ে চাই হয়ে যায়।

রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল ২নং ওয়ার্ড তোরাবালী বেপারী বাড়ির প্রবাসী সুমনের ঘরের এককোণ থেকে অগ্নিকান্ডের বিস্তার ঘটে। এরপর আগুনের লাল শিখা ছড়িয়ে পড়ে চার পাশে, পুড়ে যায় ওমান প্রবাসী হানিফ, টাইলস মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘর।

ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইউপি সদস্য মো. জামাল হোসেন।

ক্ষয়-ক্ষতি হয় প্রায় ১৫ লাখ টাকার। আগুন দেখে কোনোমতে নিজের জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। তবে পুড়ে গেছে কুয়েত প্রবাসী সুমন, ওমান প্রবাসী হানিফ, টাইলস্ মিস্ত্রী আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘরে থাকা সব কিছু। ভয়াবহ এই রাতে নিজের সব কিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাহেরা বেগম।

ক্ষতিগ্রস্ত টাইলস্ মিস্ত্রী আরিফ জানান, তিন ভাইয়ের পাঁচ লাখ টাকার লোন আছে। ওমান প্রবাসী মেঝো ভাই হানিফ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না অসুস্থ। জরাজীর্ণ শরীর নিয়ে পড়ে আছে কাজ করতে পারছে না প্রবাসে। এর মধ্যেই অগ্নিকাণ্ডে পরিবারটা এখন পথে বসতে হলো।

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে টেলিকনফারেন্সে কথা বলেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

ক্ষতিগ্রস্ত সুমন, হানিফ ও আরিফের মা, স্ত্রী ও সন্তানরা মিলে ১৩ সদস্যের পরিবার। দুপুরে একবেলা খাবার গোসল করে পরনের কাপড় পরিবর্তন করার একমাত্র আশা ভরসা এখন তাদের প্রয়োজন সহযোগিতার।

You might like