

কবির হোসেন মিজি :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ সাংবাদিক ওরিয়েন্টেন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে এবং চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, চাঁদপুর জেলায় এবার ৬-১১ মাস বয়সী ৩৬,২৩০ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫০ মাস বয়সী ২,৮৪,৫৯৮ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।গতবছর চাঁদপুর জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অর্জনের হার ছিল ৯৯ ভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন। এসময় তিনি বলেন, এবার ১২ থেকে ১৫ জুন তিন দিনব্যাপী ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন চলবে। গত বছর গুলোতে বিভিন্ন সময়ে দেখা গেছে যে আমাদের ক্যাম্পেইন চলাকালীন সময়ে যে সকল রোগী সাধরনত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সে দেখা গেছে একটি মহল কিছু না বুঝে এবং সত্যটা না জেনেই ভিটামিন এ প্লাস নিয়ে বিভিন্ন মন্তব্য করে গুজব ছড়িয়ে দেন। এতে করে সাধারণ মানুষ শিশুদেরকে এ প্লাস খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ কমে যায়।
তাই আমি বলবো ক্যাম্পেইন চলাকালীন সময়ে যদি কোন শিশু রোগী অন্যান্য সাধারণ রোগে মারা যায় সেক্ষেত্রে আপনারা বিন্দু পরিমান বিচলিত হবেন না। বিভ্রান্তি ছড়ানো গুজবে কান না দিয়ে আপনারা শিশুদেরকে ভিটামিন এপ্লাস খাওয়াবেন।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক, শরীফ চৌধুরী, রহিম বাদশা, সোহেল রুশদী, ডেন্টালিস্ট মাসুদ হোসেন, ডিবিসি নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি তালহা জুবায়ের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা জাকির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধ আলম পলাশসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।







