

জিএম মুছা :
কতটা কাজল ধোঁয়া চোখের লোনা জলের বর্ষা হলে, শীতল হবে তোমার বুকের জমিন?

উর্বর পলি জমবে নদীর কতটা স্রোত, আর ঢেউ বয়ে গেলে মনের গহীনে, কত সহস্র যন্ত্রণার পাহাড়, জমলে সেখানে একটি পাইনের জন্ম হবে? ভালোবাসার মিলন ও মোহনায়, কতটা নদী ,সাগর -মহাসাগর পাড়ি দিলে তোমার হৃদয়ের গভীরতা খুঁজে পাবো, কতটুকু আঘাত দিলে আমাকে ও💓 হৃদয় কঠিন পাহাড় হতে ঝর্ণা ধারায় বরফ গলবে?
তপ্ত হৃদয়ের মরুভূমিতে হেঁসে উঠবে, একদিন সব পদ্ম দীঘির শ্বেতপদ্ম গুলি, একসাথে পাপড়ি মেলে, তোমার ওই দুটি ঠোঁটের ফাঁকে, একচিলতে মুক্তা ঝরা মিষ্টি হাসি ??







