

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার বিকেল তিনটায় কুমিল্লা নগরীর ধর্মসাগরের দক্ষিণ পাড়ে ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন কায়সার বলেন, সচরাচর আমরা জানি যে, জাতীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু কমিল্লা সিটি কর্পোরেশনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে এই নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি।
কায়সার বলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে কুমিল্লা ইপিজেড এর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যেখানে অর্ধ লক্ষাধিক লোকের কর্মসংস্থান। আর এসব কর্মজীবী মানুষের অধিকাংশই কমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ভোটার। এম তাবস্থায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা না করাতে ভোটাররা ভোট দিতে পারবেন না।
এই সাধারণ ছুটি ঘোষণা না করার পেছনে। সুদুরপ্রসারি পরিকল্পনা ও ষড়যন্ত্র রয়েছে বলে তিনি মনে করেন। তিনি মনে করছেন তার ঘোড়া প্রতীকে এসব সাধারণ ভোটারদের ভোট বেশি পড়বে এ কারণে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই সাধারণ ছুটি ঘোষণার কাজটি বন্ধ রেখেছেন। নিজাম উদ্দিন কায়সার দাবি করেন নির্বাচনের এখনো আরো সময় বাকি আছে এই সময়ের মধ্যে সরকার যাতে এখানে সাধারণ ছুটি ঘোষণার মধ্য দিয়ে এসব শ্রমজীবী মানুষের ভোট প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও নিজাম উদ্দিন কায়সার আরো দাবি করেন নির্বাচনের দিন দুজন নির্বাচন কমিশনার সকাল থেকে শুরু করে বিকেল অব্দি নির্বাচন চলাকালীন সময়ে তারা যাতে সিটি করপোরেশন নির্বাচনকে এলাকায় অবস্থান করেন। কেননা তিনি মনে করছেন স্থানীয় রিটার্নিং অফিসার এর দ্বারা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়।







