কুমিল্লা সিটি নির্বাচনে কে কোথায় ভোট দেবেন?

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৫ জুন ২০২২

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তিন মেয়র প্রার্থী এবং স্থানীয় সংসদসদস্য দুটি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ৮ থেকে ৯ টার মধ্যে ভিক্টোরিয়া কলিজিয়েট হাই স্কুল রানীর দিঘীরপাড় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

একই কেন্দ্রে সকাল ৯ টায় ভোট দিবেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু সকাল ৮টার পর টমচমব্রিজ কবরস্থনে মা-বাবার কবর জেয়ারত করবেন। সকাল ১০টার পর ১২নং ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোট প্রদান করবেন।

সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি ভোট দিবেন ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে

You might like