কুমিল্লা সিটি নির্বাচন: ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু

বাহার-রিফাত-কায়সার ভোট দিলেন একই কেন্দ্রে। সাক্কু দিলেন অন্যত্র।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৫ জুন ২০২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল ৯ টায় ভিক্টোরিয়া কলিজিয়েট হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। সকাল সাড়ে ৯ টায় একই কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ৮টায় টমচমব্রিজ কবরস্থনে মা-বাবার কবর জেয়ারত করবেন। সকাল ১০টার পর ১২নং ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোট প্রদান করবেন।

সকাল ১১ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি ভোট দেনভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে। ভোট প্রদান শেষ তার সাংবাদিকদের সাথে – কথা বলেন।

এসময় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে, প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি ও আশাব্যঞ্জক। তিনি বলেন জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, নির্বাচনী পরিবেশ সুন্দর এবং সুষ্ঠু ভোট গ্রহণ হচ্ছে। তবে, ইভিএম মেশিন গুলো অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করছে না।

রিফাত বলেন, আমি বলেছিলাম নির্বাচন কমিশনকে ক্লিন ইমেজ রক্ষা করার জন্য। কিন্তু তারা কিছু কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে নিয়েছেন। আমার বিরুদ্ধে নেয়ার পরও প্রয়োজনে আমি জবাই হয়ে যাবো, তবুও আমি আমার সরকারকে ছোট করবো না, নির্বাচন কমিশনকে ছোট করবো না। তিনি বলেন, এই পর্যন্ত স্বচ্ছ নির্বাচন হচ্ছে এবং জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজিয়েট স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করে স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, নির্বাচনী এলাকা ছেড়ে যাওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন তাকে যে চিঠি দিয়েছেন সেটির ভাষার সঠিক ছিল না এবং চিঠিটি অসম্পূর্ণ ছিল। একজন নির্বাচন কমিশনার একজন সংসদ সদস্যকে এ ভাষায় চিঠি লিখতে পারেন না এবং নির্বাচনী এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ করতে পারেন না বরং অনুরোধ করতে পারেন বলেও তিনি মন্তব্য করেছেন।

You might like