

সাইদ হোসেন অপু চৌধুরী :
সারা বিশ্বের সকলের সুখ, সমৃদ্ধি , সুস্বাস্থ্য , নিরাপদ, শান্তি কামনা করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, আওয়ামীলীগ ও সকল শ্রমিক শ্রেণী পেশার মানুষ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ চাঁদপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রবাসী চাঁদপুর জেলা, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, রিয়াদ, সৌদি আরবের সভাপতি ও বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ ২ নং আশিকাটি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ কাউসার খান।
তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য৷ পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুর জেলাবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন তিনি।







