প্রভাত চাঁদপুর শাখার সভাপতির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :

সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমান এর মা দীর্ঘদিন ক্রনিক কিডনি ডেমেজ হয়ে মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টায় নিজ বাড়িতে ৪৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…….. রাজিউন।

একইদিন বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রভাত সমাজকল্যাণ সংস্থা পরিবার। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রভাত সমাজকল্যাণ সংস্থার সকল শাখার সকল উপদেষ্টা, দাতা সদস্য, স্বেচ্ছাসেবী ও প্রভাতের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকেও মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।

You might like