

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহর ও শহরতলীতে একই দিনে গলায় ফাঁস দিয়ে দুটি আত্মহত্যা ঘটনা ঘটেছে। গত ১৪ জুলাই বৃহস্পতিবার এ দুটি আত্মহত্যার ঘটনা ঘটে।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন এর মধ্য তরপুরচন্ডী ওয়ারলেস এলাকায় পাটোয়ারী বাড়িতে আবুল কালাম পাটোয়ারীর কন্যা শারমিন আক্তার (২০)পারিবারিক কলহের জের ধরে ও স্বামীর সাথে বনাবনি না হয় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক বিল্লাল হোসেন ঘটনাস্থল থেকে শারমিন আক্তার এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
অপরদিকে একই দিনে চাঁদপুর শহরের মধ্য গুনরাজদী এলাকার ভূইয়া বাড়ি থেকে মৃত কলিমুদ্দিন ভূঁইয়ার ছেলে সাহাদাত হোসেন ভূঁইয়া (৫০)-র ফাঁসি দেওয়া লাশ উদ্ধার করা হয়। মানসিক সমস্যার কারণে সাহাদাত হোসেন ভূঁইয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।







