ভোলায় ইতালিফেরত যুবক হোম কোয়ারেন্টাইনে আইসোলেশন ইউনিট ও স্ক্রিনিং চালু

 

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি :
ভোলায় করোনা সন্দেহ ইতালি ফেরত যুবককে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা: সিরাজ উদ্দিন জানান, ইতালি থেকে আসা এক যুবক আজ শনিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে সদর হাসপাতালে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেয়ার পর তিনি তার শহরের মুসলমান পাড়ার বাসায় কোয়ারেন্টাইনে আছেন।

gif maker

এছাড়া এখন পর্যন্ত ভোলায় করোনা আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। তবে যারা জ্বর সর্দি গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসবে তাদের স্ক্রিনিং এবং অন্যান্য সেবার জন্য ২০ শয্যার আলাদা ইউনিট খুলে সেখানে একজন চিকিৎসককে সার্বক্ষণিকভাবে দায়িত্ব দেয়া হয়েছে।

You might like