
তাপসকুমার মজুমদার, ভোলা প্রতিনিধি:

করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলায় স্কুল ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইট ভোলা ইউনিট ও ইয়ুথ পাওয়ারের যৌথ আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগে আমাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষিকা লিলিমা জান্নাত, রেড ক্রিসেন্ট এর যুব প্রধান ও ইয়ুথ পাওয়ার এর ফাউন্ডার আদিল হোসেন তপু, যুব সদস্য জান্নাতুল নেসা আইরন, আব্দুল্লাহ নোমান, সকির প্রমুখ।











