বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদের মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন

প্রত্যয় বিশ্বাস :

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্বাস্থ্য সেবা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন ২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়োজন করে।

১৭ মার্চ ২০২০ ঢাকার মিরপুরে ইউনিসেফ প্রজেক্ট ‘সুরভি স্কুল’-এর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুরভি স্কুলের সকল শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিকট স্বাস্থ্য উপকরণ ও খাবার বিতরণ করা হয়।

gif maker

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্বাস্থ্য সেবা কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এস এম আলী আজম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরভি স্কুলের শিক্ষিকা রুপালী জাহান, সুমাইয়া ইসলাম, সংগঠনের নির্বাচিত সভাপতি মো. হাবিবুর রহমান রাফি, সিনিয়র সহ-সভাপতি প্রত্যয় বিশ্বাস, সহ সভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বৃষ্টি ভদ্র সিমন্তী। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিলয় পারভেজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আফিফা তাবাসসুম, দপ্তর সম্পাদক লামিয়া আহমেদ, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবু জাহের রানা, সাংস্কৃতিক সম্পাদক আদিবা আজম মাটি, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৌগত মুনির বর্ণ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সারোয়ার রহমান দীপ্ত, সহ-অনুষ্ঠান সম্পাদক সিফায়েত সাকিব, সহ রক্তদান সম্পাদক ইসতিয়াক আহমেদ ফারদিন, কার্যনির্বাহী সদস্য নাফিস রাইয়ান ওমি ও রজণীগান্ধা সরকার।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে লাবনী আক্তার, রামিম ও তানজিনা আক্তার। কবিতা আবৃত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে তানজিনা আক্তার, লাবনী আক্তার ও সাকিবুল হাসান শাওন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সজীব, রত্মা আক্তার ও মো. ইমরান। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সজীব, আবদুল্লাহ শিকদার ও সাকিবুল হাসান।

বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আলী আজম। এ সময় তিনি শিক্ষার্থীদের জীবনে সফল হতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সেই সাথে সকলকে করোনা ভাইরাসসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

You might like