পিরোজপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মোঃ নাজমুল ইসলাম, পিরোজপুর থেকে :

করোনা ভাইরাস সংক্রমন এবং বিভিন্ন গুজব কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে শনিবার পিরোজপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলার হাট বাজারে অভিযান করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
gif maker

এর মধ্যে পিরোজপুর জেলা সদরের ৬টি হাটবাজারে অভিযান করে সদরে ৩৩ হাজার, কাউখালী উপজেলায় ৩৩ হাজার, নাজিরপুরের শ্রীরামকাঠীতে ২৫ হাজার, নেছারাবাদে (স্বরূপকাঠী) ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

You might like