
তাপস কুমার মজুমদার , ভোলা প্রতিনিধি :
করনো ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ভোলায় হাসপাতাল, ক্লিনিক, সড়ক ও বিভিন্ন গণ-পরিবহনে জীবানুনাশক স্প্রে করেছে ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিট।
শুক্রবার সকাল থেকেই সদর রোড, হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন এলাকায় এ জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
দুপুরে জেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক জীবানুনাশক পানি স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. আজিজুল ইসলাম।
পরে শহরের ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিটসহ বিভিন্ন ক্লিনিকে হাসপাতালে গুরুত্বপূর্ণ সড়কে রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকরা জীবাণুনাশক পানি স্প্রে করেন। এসময় তারা রাস্তায় চলাচলকারী যানবাহনেও জীবাণুনাশক স্প্রে করেন।
এছাড়াও ভোলা পৌরসভার পক্ষ থেকেও শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জীবাণুনাশক পানি স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, যুব সদস্য সাদ্দাম হোসেন, মাইনুল এহসান, আব্দুল্লাহ নোমান, রহমান মিম, রাব্বি, শান্ত, ইমরান চৌধুরী প্রমুখ।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ১৪ জনসহ সর্বমোট ৩৮৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৯ জনকে। জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টহল দিচ্ছে পুলিশ ও নৌ বাহিনী।
এমআরআর/প্রিয় সময়











