ভোলায় করোনা সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ

ভোলা প্রতিনিধি :
ভোলায় করোনা সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটি মাইকিং ও লিফলেট বিতরণ করেছে। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও হাট বাজারে সচেতনতামূলক মাইকিং করে।

এসময় তারা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হোন, আতঙ্কিত হবে না, করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন,অন্যকেও সচেতন করুন এই স্লোগান নিয়ে তারা মাইকিং করে থাকেন।

gif maker

এসময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নসহ খাওয়ার আগে হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ইউনিট অফিসার তরিকুল ইসলামসহ ইউনিটের স্বেচ্ছাসেবকগণ ।

You might like