করোনায় কর্মহীনদের দরজায় ত্রাণসামগ্রী নিয়ে হাইমচর প্রেসক্লাব

সাহেদ হোসেন দিপু, হাইমচর করেসপন্ডেন্ট :
করোনার ভয়াবহ দুর্যোগের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে রাতের আঁধারে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গতকাল বুধবার মধ্যে রাতে খাদ্যের ব্যাগ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের দুয়ারে গিয়ে তা পৌঁছে দেওয়া হয়, রাতের আঁধারে খাদ্যের ব্যাগ দেখে অনেকেই হতবাক হয়ে যান এবং চোখের পানি ফেলতে শুরু করেন এবং প্রাণভরে দোয়া করতে থাকেন।

এ সময় প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম বলেন, প্রেসক্লাব সবসময় সুখ-দুঃখে মানুষের পাশে আছে এবং থাকবে। এই মহা দুর্যোগে আমাদের চোখের সামনে কোনো লোক না খেয়ে থাকতে পারবে না। তাই আজ প্রেসক্লাবের পক্ষ থেকে রাতের আঁধারে বেশ কিছু খাদ্য সামগ্রীর প্যাকেট কর্মহীন মানুষের ঘরে পৌছে দিতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করে যাবো। প্রত্যেক মানুষকেই সরকারের ঘোষিত সকল বিধি-নিষেধ মেনে চলতে হবে এবং যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

gif maker

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক বিএম ইসমাইল, জাকির হোসেন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, প্রচার সম্পাদক হাসান আল মামুন, প্রেসক্লাব সদস্য শাহআলম মিজি।

উল্লেখ্য, মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন সকল ধরনের পেশাজীবী মানুষকে। এতে হাইমচরে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। স্ত্রী, সন্তান, পরিবারের লোকজন নিয়ে সংসার চালাতে হিমসীম খাচ্ছে খেটে খাওয়া মানুষ গুলো। খেটে খাওয়া কর্মহীন মানুষজনের খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও নিজ উদ্যোগে নিজস্ব স্বেচ্ছসেবীর মাধ্যমে প্রায় ৩ হাজার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন রাতের আঁধারে।

You might like