

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:
তালা উপজেলার ১ নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ গণসংযোগ করেছেন। এ সময় তিনি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ইউনিয়নবাসীকে সেবা দিতে ট্যাক্সমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।

শনিবার বিকেলে ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালীপাড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন তাঁর অন্যতম অগ্রাধিকার। এসব অপরাধ প্রতিরোধে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার ক্ষেত্রে ট্যাক্সমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতিও দেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর লক্ষ্য। ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে ধানদিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগের মধ্য দিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ খ্রি.














